নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

 নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতন না দিয়ে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের মাসদাইর এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে। পরে প্রায় ৪৫ মিনিট পর পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) মালিকপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কারণে চলতি মাসে নির্ধারিত সময়ে বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Wikipedia

সার্চ ফলাফল

অনুসরণকারী

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

পৃষ্ঠাসমূহ