ডিআইজির বাড়িতে অভিযান মাদক পরীক্ষা না করেই ৮৫ জনকে সাজা, উঠছে নানা প্রশ্ন

 









রাজধানীর ভাটারা থানা এলাকায় পুলিশ হাউজিং-১ আবাসিকের ওই বাড়িতে গভীর রাতে অভিযান চালায় ডিবিছবি: ভিডিও থেকে নেওয়া

পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযানে কারাদণ্ড হওয়া ৮৫ জনের একজন বাদ্যযন্ত্রশিল্পী। তাঁর বাবা একটি সুপরিচিত ব্যান্ডের একজন স্বনামধন্য সদস্য।


নাম প্রকাশ না করার শর্তে তিনি (বাবা) প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ছেলে অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় গিয়েছিলেন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর কাজ পেয়ে। তাঁকে ভ্রাম্যমাণ আদালত মাদক গ্রহণের অভিযোগে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। অথচ তাঁর ছেলে মাদক গ্রহণ করেছিলেন কি না, সেই পরীক্ষা করা হয়নি।


১৯ অক্টোবর দিবাগত রাতে ভাটারার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ আবাসিক এলাকার ‘গোল্ডেন সানরাইজ’ নামের তিনতলা বাড়িটিতে এই অভিযান চালানো হয়।

সোমবার দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে তালা ঝুলছে। ফটকের সামনে থাকা দুটি গাড়ির ওপর ধুলাবালি জমে আছে। সূত্রের দাবি, গাড়ি দুটি অভিযানে আটক হওয়া দুজন ব্যক্তির। তাঁদের কারাগারে পাঠানোর পর গাড়ি নিতে কেউ আসেননি।


অভিযানে আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী। নারীদের ১৫ দিন করে কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। পুরুষদের এক মাস করে কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়।


এ অভিযান নিয়ে নানা প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্ন, কেন মাদক পরীক্ষা ছাড়া সাজা দেওয়া হলো?


দ্বিতীয় প্রশ্ন, সবাইকে দুটি কক্ষে ঢুকিয়ে পুলিশের করা ভিডিও কীভাবে ছড়িয়ে পড়ল?


তৃতীয় প্রশ্ন, অতিরিক্ত ডিআইজির বাসার আশপাশের প্লটগুলো ফাঁকা। তাহলে জনশান্তি কীভাবে বিঘ্নিত হলো?


চতুর্থ প্রশ্ন, ডিবি কেন অভিযানের আগে ভবনের সিসি ক্যামেরা খুলে ফেলল, সিসি ক্যামেরার ফুটেজের মেমরি কার্ড এখন কোথায় এবং তা কেন জব্দ তালিকায় নেই?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Wikipedia

সার্চ ফলাফল

অনুসরণকারী

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

পৃষ্ঠাসমূহ