যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে যেতে পারেন, কী কৌশল নিতে পারেন তিনি

 









ইসরায়েলের জাতীয় নির্বাচনের পর দলীয় কার্যালয়ে বুথফেরত জরিপের ফলাফলে প্রতিক্রিয়া জানাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ২৮ অক্টোবর ২০২৬, জেরুজালেমছবি: রয়টার্স

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিন দশকের রাজনৈতিক ক্যারিয়ারে বহুবার বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। তবে প্রতিবারই তিনি প্রমাণ করেছেন, তাঁর রাজনৈতিক এপিটাফ বড্ড আগেই লিখে ফেলা হয়েছিল।


গত মঙ্গলবার অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে, প্রধানমন্ত্রীর বিরোধীরা হয়তো তাঁর দীর্ঘ রাজনৈতিক শাসনের ইতি টানার একটা সুযোগ পাচ্ছেন। তবে দেশটির নির্মম রাজনৈতিক ব্যবস্থায় এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।


এ পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তবে ইসরায়েলের শীর্ষ পদের জন্য কোনো স্পষ্ট বিজয়ী পাওয়া যায়নি। এর ফলে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসের জন্য একটি ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, যেখানে নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকা ঝুলন্ত অবস্থায় থাকছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Wikipedia

সার্চ ফলাফল

অনুসরণকারী

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

পৃষ্ঠাসমূহ