মিরপুর–১–এ চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, মালপত্র সরাচ্ছেন হকাররা

 










মিরপুর–১ এলাকায় সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন

রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অভিযানস্থলে পৌঁছালে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের নিজেদের মালপত্র দ্রুত সরিয়ে নিতে দেখা যায়।


মিরপুর-১ চত্বর থেকে শাহ আলী মাজারের দিকে যাওয়ার মূল সড়কের ফুটপাত, শাহ আলী কাঁচাবাজার এবং আশপাশের সড়ক ও ফুটপাতের বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। অভিযানের লক্ষ্য সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Wikipedia

সার্চ ফলাফল

অনুসরণকারী

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

পৃষ্ঠাসমূহ