ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের প্রেমের জালে ফেলে করা হতো ব্ল্যাকমেল

 







গতকাল শনিবার রাজধানীর তুরাগ থানার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ওয়ারী।ছবি: পুলিশের সৌজন্যে

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। সেই সূত্রে ধীরে ধীরে গড়ে তোলা হতো মিথ্যা প্রেমের সম্পর্ক। এরপর কৌশলে ডেকে নেওয়া হতো নির্ধারিত বাসা বা হোটেলকক্ষে। সেখানে অপেক্ষা করতেন চক্রের অন্য সদস্যরা। শুরু হতো ভয়ভীতি দেখানো, জিম্মি করা ও শারীরিক নির্যাতন। এরপর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে আদায় করা হতো টাকা।


এভাবে ‘হানিট্র্যাপ’ বা ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ওয়ারী। গতকাল শনিবার রাজধানীর তুরাগ থানার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Wikipedia

সার্চ ফলাফল

অনুসরণকারী

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

পৃষ্ঠাসমূহ