অরুণাচল প্রদেশের ৬-৭ কিলোমিটার ভেতরে আসলেই কি ঢুকে পড়েছে চীনের বাহিনী

 









রাজস্থান রাজ্যের সেন্ট্রাল ট্রেনিং কলেজে বক্তৃতা করছেন আইটিবিপির মহাপরিচালক শত্রুজিৎ কাপুরছবি: এক্স থেকে নেওয়া

ভারতের অরুণাচল প্রদেশের চীন সীমান্তে অস্থিরতা আছে, এই প্রথম তা স্বীকার করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং যেকোনো ভুল-বোঝাবুঝি এড়াতে কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা অব্যাহত রেখেছে।


জয়সোয়াল উল্লেখ করেছেন, ভারত-চীন সীমান্ত এলাকার পরিস্থিতি ‘চীনের বাহিনী নির্ধারিত টহল ব্যবস্থা বা প্যাটার্ন থেকে সরে আসলে সময়ে সময়ে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।’ ​


তবে শুক্রবার রাত পর্যন্ত এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য জানা যায়নি।

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সীমান্তের উন্নত ব্যবস্থাপনার জন্য উভয় পক্ষই উপযুক্ত এলাকাগুলোতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসসি) সম্পর্কিত পারস্পরিক ধারণা ও বোঝাপড়া বৃদ্ধি করতে আলোচনা করতে সম্মত হয়েছে। আমি এটিও জোর দিয়ে বলতে চাই, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য।’


ভারতের আধা সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য এসেছে। শত্রুজিৎ কাপুর গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, আইটিবিপির সদ্য গঠিত ‘শৌর্য কমান্ডো ইউনিট’ অরুণাচল প্রদেশের একাধিক স্থানে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে।

কাপুরের বক্তব্য নিয়ে ভারতে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ, তিনি এও বলেছেন, আইটিবিপির হাতে সীমান্ত সুরক্ষার জন্য যে সব অস্ত্র রয়েছে, তা পুরোনো। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাঁর এই বক্তব্যের পর কেন্দ্রীয় সরকারের সমালোচনা শুরু করেছে।


​তবে চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষ অব্যাহত থাকলেও দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ ভালোভাবেই বাড়ছে। ​সাংহাইভিত্তিক ভারতীয় কনস্যুলেট জেনারেলের কয়েক মাস আগের এক বিবৃতি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৮ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫১ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রথম অর্ধে (এপ্রিল-সেপ্টেম্বর ২০২৬) বার্ষিক ভিত্তিতে প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ হাজার ১৭৬ কোটি ডলারে উন্নীত হয়েছে।


১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং যোগ দিয়েছিলেন। জুলাই থেকে দুই দেশের মধ্যে তিনটি উচ্চপর্যায়ের সীমান্ত আলোচনাও হয়েছে। কিন্তু অচলাবস্থা কাটেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Wikipedia

সার্চ ফলাফল

অনুসরণকারী

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

পৃষ্ঠাসমূহ