যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল হারলে কী হতে পারে

 








সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ জানুয়ারি, ২০২৬ছবি: এএফপি

হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) কিংবা সিনেট—কংগ্রেসের যেকোনো কক্ষের নিয়ন্ত্রণ যদি ডেমোক্র্যাটরা নিজেদের হাতে নিতে পারেন, তবে তাঁরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের কাছ থেকে ওয়াশিংটনের ক্ষমতার একাংশ ছিনিয়ে নিতে সক্ষম হবেন।


এমন সাফল্যের ফলে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি ও তদন্তের জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা পাবেন ডেমোক্র্যাটরা। সরকারি ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণেও তাঁদের ভূমিকা বাড়বে। এমনকি, ট্রাম্পের নেওয়া কিছু সিদ্ধান্ত বাতিল করার উদ্যোগও নিতে পারবেন। ট্রাম্প যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণের বিরোধিতা করে আসছেন, সে বিষয়ে নতুন আইন প্রণয়নের উদ্যোগও নিতে পারেন তাঁরা।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে ডেমোক্র্যাটরা নিজেদের অগ্রাধিকারের বিষয় তুলে ধরতে কয়েকটি দলীয় অবস্থাননির্ভর বিল পাস করতে পারেন। তবে বাস্তবে তাঁদের কাজ করার সুযোগ সীমিত থাকবে। নিজেদের মধ্যে ঐক্য ও দৃঢ় অবস্থান ধরে রাখাও সহজ হবে না। কারণ, সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। ফলে সরকার পরিচালনা সচল রাখতে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় আসার আগ্রহ তাঁর কম থাকতে পারে।

ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তখন যা ঘটবে, তা হলো আমি সবকিছুতে ভেটো দেব। এরপর ডেমোক্র্যাটরা আসবে এবং তারা একটি সমঝোতায় পৌঁছাতে চাইবে।’


ডেমোক্র্যাটরা যেসব পদক্ষেপকে সত্যিই আইনে রূপান্তর করতে চান, সেগুলো পাস করানোর জন্য সম্ভবত বার্ষিক বাজেট বরাদ্দের মতো ‘অবশ্যই পাসযোগ্য’ এমন সব বিলের অংশ করতে হবে। আর সে জন্য রিপাবলিকানদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে—অন্তত সিনেটে তো বটেই। কারণ, জিওপির (গ্র্যান্ড ওল্ড পার্টি বা রিপাবলিকান পার্টি) ভোট ছাড়া এককভাবে বিল অনুমোদনের জন্য প্রয়োজনীয় আসন ওই কক্ষে ডেমোক্র্যাটরা পাবেন বলে আশা করা হচ্ছে না।

প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে ডেমোক্র্যাটরা কী ধরনের ক্ষমতা অর্জন করতে পারেন এবং তা দিয়ে তাঁরা কী করতে পারবেন—তার একটি রূপরেখা নিচে দেওয়া হলো:


ভোক্তাদের ক্রয়ক্ষমতার সংকট ও মূল্যস্ফীতির কারণেই মূলত ভোটাররা একসময় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আর এবার হয়তো সেই মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার সংকটের কারণেই ভোটাররা ট্রাম্পের ওপর অসন্তুষ্ট হতে পারেন। ডেমোক্র্যাটরা এখন সাধারণ মানুষের এই ক্রয়ক্ষমতার ওপর নতুন করে নজর দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় তাঁদের পক্ষে করার মতো হয়তো খুব বেশি কিছু থাকবে না। ট্রাম্পের ভেটো ক্ষমতা নাকচ করে দেওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটরা পাবেন—এমন সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এর অর্থ, ট্রাম্পের শুল্কনীতি কাটছাঁট করা কিংবা ইরানের বিরুদ্ধে তাঁর যুদ্ধংদেহী অবস্থান বন্ধের যেকোনো প্রচেষ্টায় রিপাবলিকানদের সহায়তার প্রয়োজন পড়বে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা হাকিম জেফরিস জানিয়েছেন, তাঁদের দল পাঁচটি খাতে নিত্যপ্রয়োজনীয় ব্যয় কমানোর উপায় খুঁজতে বিশেষ কর্মদল গঠন করছে। এগুলো হলো আবাসন, স্বাস্থ্যসেবা, পরিচর্যা, গ্যাস ও জ্বালানি পরিষেবা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Wikipedia

সার্চ ফলাফল

অনুসরণকারী

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

পৃষ্ঠাসমূহ