নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প














মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির আসন হারানোর পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এর একটি অংশ ছিল ইরান, তবে একই সঙ্গে মানুষ ইরানের সঙ্গে আমি যা করেছি তার গুরুত্ব বুঝতে পেরেছে। ঐতিহাসিকভাবে এটি আজকের সন্ধ্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি এক নম্বর সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষক রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারেন না।’


মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সময় ইরান যুদ্ধ একটি প্রধান আলোচনার বিষয় ছিল, যেখানে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অনেক আমেরিকান মনে করেছিলেন যে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের হামলায় যোগ দেওয়ার প্রয়োজন ছিল না। এমনকি টাকার কার্লসনের মতো ব্যক্তিরা দলের অবস্থান থেকে সরে আসায় এই বিষয়টি ট্রাম্পের সমর্থকদের মধ্যেও একটি বিরোধের জায়গা তৈরি করেছিল।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Wikipedia

সার্চ ফলাফল

অনুসরণকারী

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

পৃষ্ঠাসমূহ